Main Menu

প্রধানমন্ত্রীকে কটুক্তি করে ছবি প্রচার, আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রী-এমপিদের নিয়ে কটুক্তি ও তাদের ছবি বিকৃতি করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে শামুল আহমদ শিমুল (২৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক শিমুল ওই গ্রামের শফিক উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে ফেসবুকে প্রধানমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার, একাধিক মন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কটুক্তি করে বিকৃত ছবি প্রচার করে আসছে।

র‌্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।’

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থাসহ গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed