দেশে ফিরেছেন ড. কামাল
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন মঙ্গলবার থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন।
গণফোরাম নেতা রফিকুল ইসলাম পথিক সংবাদ মাধ্যমকে জানান, দুপুর সাড়ে ১২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ড. কামাল ও তার স্ত্রী হামিদা হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তিনি জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে চিকিৎসা শেষে ড. কামাল হোসেন থাইল্যান্ড যান।
গত ৯ জানুয়ারি চিকিৎসার উদ্দেশ্যে ড. কামাল ও তার স্ত্রী সিঙ্গাপুর যান।
পথিক জানান, জোটের পরবর্তী করণীয় নির্ধারণে ড. কামাল হোসেনের সভাপতিত্বে খুব শিগগিরই ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed