সিলেটে পুলিশী অভিযানে ১১ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে ‘তীর কাউন্টার’ নামের অনলাইন লটারিকে কেন্দ্র করে সিলেটে চলে আসছিলো জুয়া খেলার মহোৎসব। এই জুয়ার বিস্তার সিলেট শহর কিংবা গ্রামের হাট-বাজার সবখানেই ছড়িয়ে পড়েছে।
বিভিন্ন ছোট চায়ের টংয়ে বসে লোকজনকে সত্তর গুণ লাভের আশা দেখিয়ে ‘তীরের ঘর’ বুকিং করাতো এজেন্টরা। আর তাদের লোভনীয় অফারের ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছে গরীব দিনমজুর, রিক্সাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী-সহ বিভিন্ন স্থরের লোকেরা। বাদ পড়ছিলেন না উচ্চবিত্তরাও। এভাবেই অবৈধ এই চক্রটি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল।
দীর্ঘদিন ধরে এই খেলা চললেও এদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছিল না। ফলে সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোর গন্ডি পেরিয়ে নগরীতেও ছড়িয়ে পড়েছিল ডিজিটাল পদ্ধতির জুয়া ‘শিলংয়ের তীর’। এবার তীর শিলংয়ের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে সিলেটের প্রশাসন।
গত শনিবার মধ্যরাতে নগরের লালদিঘীরপার নতুন মার্কেটে অভিযান চালিয়ে ভারতীয় তীর শিলং খেলার সামগ্রীসহ ১১ জুয়াড়িকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার বোর্ডের মালিক সাইফুল কৌশলে পালিয়ে যায়। এ মার্কেটে বহুদিন ধরে জমজমাট ‘তীর শিলং’ খেলা চালিয়ে আসছিল ওই চক্রটি।
আটককৃতরা হচ্ছে- শ্যামল মদক (৪৫), মোবারক হোসেন (১৮), আকিল হোসেন (২৫), সংকর চন্দ্র দে (৩০), কৃষ্ণ ঋষি (২৮), শরীফ (২৫), ফারুক আহমদ (২৪), জাহাঙ্গীর (২৫), তাজুল ইসলাম (২৮), কামাল আহমেদ (৬০) ও আলী আমজাদ (৪৫)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় প্রকাশ্য জুয়া আইনের ধারা-১৮৬৭, ৩/৪ উপধারায় মামলা (নং-৩৪ তারিখ-২৮/০১/২০১৯) দায়ের হয়েছে।
এছাড়া বোর্ডের মালিক সাইফুলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাছাড়া এই চক্রের মূলহোতাদের চিহ্নিত করে তাদের ধরতে গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed