দক্ষিণ সুরমায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সিলেট-ঢাকা মহাসড়ক থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। রোববার মরদেহের পরিচয় জানতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে মহানগর পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, ‘মহাসড়কের রশিদপুর এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যত্তির মৃতদেহ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। মৃত দেহের গায়ের রং শ্যামলা। মুখে দাঁড়ি গোফ আছে। চুল ও দাঁড়ি গোফের রং সাদা। মৃতদেহের পড়নে লুঙ্গি, নীল রঙ্গের শার্ট এবং কালো সুয়েটার ছিল।’
মৃত দেহটি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে আছে। যদি কেউ ওই ব্যক্তির পরিচয় জানতে পারেন, তাহলে দক্ষিণ সুরমা থানায় (অফিসার ইনচার্জ-০১৭১৩-৩৭৪৫১৮,ডিউটি অফিসার-০১৭৯১১১১৩৪৮) যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed