কক্সবাজারকে হারিয়ে ফাইনালে সুনামগঞ্জ
স্পোর্টস ডেস্ক: কক্সবাজারকে ৬৭ রানে হারিয়ে আঞ্চলিক (পূর্বাঞ্চলীয়) ক্রিকেট টুর্নামেন্ট অনুর্ধ-১৬-তে ফাইনালে উত্তীর্ণ হয়েছে সুনামগঞ্জ জেলা দল।
শনিবার কুমিল্লা স্টেডিয়ামে মাত্র ৬৭ রানে বেধে ফেলে কক্সবাজারকে। জবাব দিতে মাঠে নেমে মাত্র ১৩ ওভারেই ৬৮ রান করে বিজয় ছিনিয়ে নেয় সুনামগঞ্জ জেলা দল। আগামী মঙ্গলবার ফাইনালে উত্তীর্ণ হবে সুনামগঞ্জ জেলা দল।
সুনামগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা ও জেলা দলের কোচ আহমদ ইমতিয়াজ রাজী জয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজারকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে সুনামগঞ্জ জেলা দল। আগামী মঙ্গলবার আমরা ফাইনাল খেলব।
এদিকে সুনামগঞ্জ জেলা দলের গৌরবের এই অর্জনে ক্ষুদে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান ও জেলা ক্রিড়াসংস্থাসহ সুধীজন।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed