কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) সকালে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইকরাম উদ্দিন (১৪) মধ্যভাগ গ্রামের শফিকুর রহমানের ছেলে ও স্থানীয় এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলো।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যভাগ এলাকায় শনিবার সকালে দোকানে যাওয়ার পথে ব্যাটমিন্টন খেলার জন্য মাঠের মধ্যে নেয়া বৈদ্যুতিক লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইকরাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ থানার এসআই বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ইকরামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের পরই বুঝা যাবে আসল ঘটনা কি। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed