জাবিতে জয় বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের আ.ফ.ম কামাল উদ্দিন হলের মাঠ প্রাঙ্গণে জয় বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৯ টায় হলটির শাখা ছাত্রলীগের আয়োজনে বেলুন উড়িয়ে জয় বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আ.ফ.ম কামাল উদ্দিন হলের প্রাধ্যক্ষ ফিরোজ-উল-হাসান, হলটির ওয়ার্ডেন মো. ফখরুল ইসলাম, সহাকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল ও গোলাম মোর্ত্তজা উপস্থিত ছিলেন। এছাড়াও শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনি, বর্তমান সভাপতি মো.জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান পরাগের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্যে হল প্রাধ্যক্ষ ফিরোজ-উল-হাসান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধূলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। শরীর ভাল থাকলে মন আর মন ভাল থাকলে জীবনে নতুন উদ্যোমে সবকিছুই ভাল লাগে। খেলা হচ্ছে সেই ভাল থাকার খোরাক। হল শাখা ছাত্রলীগের এমন মহৎ উদ্বোগে সত্যি আমি গর্বিত। খেলা শিক্ষার্থীদের মন জগতে আনন্দ উদ্দীপনার খোরাক হিসাবে কাজ করবে বলে মনে করি।
শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, খেলাধূলা মন ও মগজে স্বস্তি যোগায়। প্রতি বছর হলের আয়োজনে ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলা হলের আবাসিক শিক্ষার্থীদের উজ্জীবিত করে। এই খেলার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।
সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বলেন, আ.ফ.ম কামাল উদ্দিন হলের এই উদ্বোগ অন্যান্য হলকে অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার কাজে মনোযোগ বাড়াতে খেলাধূলা অনুপ্রেরণা দেয়। আমি এই উদ্বোগকে সাধুবাদ জানাই।
এর আগে রাত ৮.৩০ টায় পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন কাজ শুরু হয়। এরপর জাতীয় সংগীত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। উদ্বোধনী খেলায় বিজয় ৭১ ঢাকা ও ওসমানী ফোর্স সিলেট এই দুইটি দল অংশগ্রহণ করেন। মোট ৮ টি দলের অংশগ্রহণে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন হলের ছাত্রলীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রী নেতৃবৃন্দ, বিভিন্ন হলের শিক্ষার্থীসহ আ.ফ.ম কামাল উদ্দিন হলের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed