পিতার সামনে ট্রাক চাপায় পিষ্ট হলো শিশুপুত্র
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে পিতার চোখের সামনে ট্রাক চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে আশরাফ উদ্দিন নামের পাঁচ বছরের এক শিশু।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফ উপজেলার বিষ্ণপুর গ্রামের ফয়সল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শিশু আশরাফ তার পিতার সাথে চলিতাতলা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা দেয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে মিরপুর থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক (মৌলভীবাজার-ড-১১-০৬৫৪) আশরাফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতাকে শান্ত করলে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়া ট্রাক চালক আব্দুস ছোবহানকে আটক করে।
বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিকভাবে খরব পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে যান চলাচল সচল করেছি। এ ঘটনার ট্রাক চালককে আটক করা হয়েছে।’
Related News
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More



Comments are Closed