নীলফামারীতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় জামিয়ার রহমান (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জানুয়ারী) সকালে জেলা সদরের নীলফামারী-রামগঞ্জ সড়কে টুপামারী ইউনিয়নের সামসুল হক অটো রাইস মিলের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত জামিয়ার রহমানের বাড়ি জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিমুলবাড়ি বাজারের মুদি ব্যবসায়ী দোকানের মালামাল কেনার জন্য মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত ভ্যান যোগে নীলফামারী শহরের দিকে আসছিলেন। এসময় রামগঞ্জ সড়কে সামছুল হক অটো রাইস মিলের সামনে বিপরীতমুখি একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-০২-০৭৯৮) চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকসহ চালক খলিলুর রহমানকে (৫০) আটক করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed