সিলেটে ইয়াবাসহ স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৩জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক আহমদ ওরফে কালা ফারুকসহ তিনজনকে ১১২ পিস ইয়াবাসহ আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে নগরীর সোবহানীঘাট সুগন্ধা পার্সেল সার্ভিস হতে তাদের আটক করা হয়।
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার ৮১, নুরানী আবাসিক এলাকার মৃত জামশেদ আলীর পুত্র ফারুক ছাড়াও আটক অন্যরা হচ্ছে- মাছিমপুর মনিপুরীপাড়ার হাজী ফারুক আহমদের পুত্র ফেরদৌস আহমেদ বাবলু (৪৩) ও ৪১ কলবাখানির মৃত আব্দুল হকের পুত্র মোঃ ফজলুল হক (৪৩)।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া ও কমিউনিকেশন) জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত এবং তারা সিলেট জেলার জকিগঞ্জ এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সিলেট শহরের বিভিন্ন স্থানে মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছিল। আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জড়িত অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
এ ব্যাপারে মো. রফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed