Main Menu

স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে নগরীর কুয়ারপাড়স্থ তার বাসা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মিয়া।

পিযুষ কান্তি দে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ২০১৬ সালের একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পিযুষ কান্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed