শ্রীমঙ্গলে বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন মৌলভীবাজারের চিফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান চৌধুরীর আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামুঞ্জর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জেল হাজতে প্রেরণকৃতরা হলেন- শ্রীমঙ্গল পৌর বিএনপির সভাপতি মোছাব্বির আলী মুন্না, উপজেলা ছাত্রদলের আহবায়ক নিয়ামুল হক তরফদার, পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল জব্বার আজাদ, কলেজ ছাত্রদলের আহবায়ক সায়েদ আহমদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোলেমান আহমদ মানিক, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, বিএনপি কর্মী আজিজুর রহমান ও রাসেল আহমদ।
আসামী পক্ষের আইনজীবি এডভোকেট গজনবী সিদ্দিকি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনপূর্ব বিটিআরআই এলাকায় আওয়ামী লীগের প্রচার গাড়ী ভাংচুর ও মারামারির ঘটনায় শ্রীমঙ্গল থানায় দায়েরকৃত একটি মামলায় হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়ে সোমবার মৌলভীবাজারের চিফ জুডিসিয়্যাল আদালতে স্থায়ী জামিন প্রার্থনা করলে বিচারক আসামীদের জামিন নামুঞ্জর করে সবাইকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত রবিবার এই বিএনপি নেতাকর্মীরা জেলা চিফ জুডিশিয়াল কোর্টে জামিন চাইলে আদালত তাদেরকে জামিন নামঞ্জুর করে আদালতে পাঠান। পরবর্তীতে আসামীদের আইনজীবি হাইকোর্টের আগাম জামিনের কাগজ আদালতে উপস্থাপন করলে এবং তাদের জামিনের মেয়াদ রোববার রাত ১২ ঘটিকা পর্যন্ত থাকায় বিচারক আসামীদের বিকেলে ছেড়ে দেন।
তবে রোববার রাত ১২ টার পর তাদের জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সোমবার স্থায়ী জামিনের জন্য আটককৃত সবাই পুনরায় আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন৷
Related News
প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে, সিলেটে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর কারাদন্ড
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আলোচিত প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারীকে এক বছরেরRead More
শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়Read More



Comments are Closed