জামিন পেলেন সিলেট বিএনপির ২৮ নেতাকর্মী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও বাড়ি ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৮ নেতাকর্মী।
রোববার (২০ জানুয়ারি) সকালে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাহীন বিল্লাহ’র আদালতে আসামীরা জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত বিএনপির নেতাকর্মী হলেন, ৩নং খাদিমনগর ইউনিয়নের সাবেক মেম্বার বিএনপি নেতা সুরুজ মিয়া, অপু আহমদ, দুলন মিয়া, জেলা ছাত্রদল নেতা পারভেজ আহমদ, বিএনপি নেতা ছাদ উল্লাহ, আব্দুল মান্নান, ফকির আলী, সিরাজ মিয়া, হেলাল মিয়া, আন্নাছ মিয়া, নজরুল মিয়া, ইলিয়াছ আলী, মামুন মিয়া, সোহাগ মিয়া, সোহান মিয়া, বাদশা মিয়া, মাসুম আহমদ, তাজ উদ্দিন, শামীম, ইমরান মিয়া, জুবেদ মিয়া, রেজন মিয়া, আলীম, সাঈদি, বশর মিয়া, আব্দুস শহিদ, শানুর মিয়া ও এলাইছুর রহমান এলাইছ।
বিবাদীদের পক্ষে মামলা পরিচালনা করেন, সিনিয়র আইনজীবী রতন মজুমদার, সমিউল আলম, মির্জা ইয়াকুব, ইমরান আহমদ চৌধুরী, রাজ্জাক খান রাজ।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর সদর উপজেলা লাখাউরায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ‘হামলা ও বাড়ি ভাংচুর’র ঘটনায় ১৭/১/১৯ইং তারিখে নগরীর বিমানবন্দর থানায় আওয়ামী লীগ কর্মী মুহিবুর রহমান বেলাল বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed