আওয়ামী লীগের বিজয় সমাবেশ আজ
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জন করায় আওয়ামী লীগ আজ শনিবার বিজয় উদযাপন করছে। এ উপলক্ষে বেলা আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় মহাসমাবেশে মিলিত হচ্ছে দলটির সর্বস্তরের নেতাকর্মী।
সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে আওয়ামী লীগের জোট শরীকদের, দেশের সুশীল ও নাগরিক সমাজের প্রতিনিধিদেরও। এ বিজয় সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে দলের নেতাকর্মীরা জড়ো হচ্ছে।
এ বিজয় সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৫৭ আসন পেয়ে ভূমিধস জয়ের দেখা পায় আওয়ামী লীগ। এ জয় উদযাপনেই এ মহাসমাবেশের আয়োজন করেছে দলটি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৯৯ আসনের মধ্যে ২৮৮টিতে জয়লাভ করেছে। জোট সঙ্গী জাতীয় পার্টি ২২টি আসন পেয়ে সংসদে প্রধান বিরোধীদলের ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছে।
এক প্রার্থী মারা যাওয়ায় গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ হয়নি।
এদিকে একাদশ সংসদের নির্বাচনে দেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি ও ২০ দলীয় জোট এবং তাদের জোট সঙ্গী জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নিলেও তারা মাত্র আটটি আসন পেয়েছে। এর মধ্যে বিএনপির জোট সঙ্গী গণফোরাম জয়লাভ করেছে দুই আসনে। তবে, ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা এখনও শপথ নেননি।
একাদশ জাতীয় নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ৭ জানুয়ারি তার মন্ত্রিসভার ৪৬ সদস্যকে নিয়ে শপথ নেন।
৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন। তাদের মধ্যে ২৭ জনই নতুন মুখ। জাতির সামনে তুলে ধরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মন্ত্রিসভার কাজে গতি আনতে তাদের বেছে নেয়া হয়েছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed