প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর আর নেই। ডায়াবেটিস ও লিভারের নানা জটিলতা নিয়ে বেশ কিছু দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না—-রাজিউন)।
আমানুল্লাহ কবীরের ছেলে শাতিল কবীর সংবাদ মাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টার দিকে তার বাবার মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা।
আমানুল্লাহ কবীরের বয়স হয়েছিল ৭২ বছর। সাংবাদিকদের রুটি-রুজির আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন তিনি।
অসুস্থতার কারণে দুই সপ্তাহ আগে শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল আমানুল্লাহ কবীরকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে নেওয়া হয়েছিল ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে। সেখান থেকে তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়।
১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন আমানুল্লাহ কবীর।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed