শ্রুতি সিলেট’র পিঠা উৎসব শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিম হিম কুয়াশার আবরণে ষড়ঋতুর পরম্পরায় বাংলার প্রকৃতিতে আজ ফিরে এসেছে পিঠা উৎসব। বাঙালির ঘরে ঘরে পিঠা উৎসব শুরু হয় অগ্রহায়নের শুরু হতে। অগ্রহায়ন মানেই কৃষকের গোলায় নতুন ধান। কৃষাণির ব্যস্ততা দিনভর।নতুন চালের পিঠার ঘ্রাণে আমোদিত চারদিক। গ্রামজুড়ে উৎসবের আমেজ। পিঠা উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐহিত্য ও সংস্কৃতি। বাংলার কৃষিজীবী সমাজের সবচেয়ে ঐতিহ্যবাহী শস্যোৎসব নবান্ন। অনাদিকাল থেকে কৃষিসভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে গ্রাম বাংলায় পালিত হয়ে আসছে এ উৎসব।
আগামী ১৯ জানুয়ারি শনিবার নগরীর ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রতিবারের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শ্রুতি সিলেট আয়োজন করেছে দিনব্যাপী পিঠা উৎসব ১৪২৫ বাংলা। দিনব্যাপী আয়োজনে এবার প্রথম অধিবেশনে থাকবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন এতে উপস্থিত থাকবেন বরেণ্য রবীন্দ্রসংগীত ও আবৃত্তি শিল্পীবৃন্দ।
দিনব্যাপী আয়োজন উদ্বোধন করবেন আবৃত্তির কিংবদন্তি, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জয়ন্ত চট্টোপাধ্যায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
দিনব্যাপী আয়োজনে রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ড. মকবুল হোসেন, মো গোলাম সারোয়ার, সুনন্দা রায় প্রমুখ আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী এবং সংগঠক নাজমুল আহসান,মাসুম আজিজুল বাসার,মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,ফারুক তাহের প্রমুখ। থাকবে কুষ্টিয়া হতে আগত বাউল শিল্পী হাবিবুর রহমান বিশুর পরিবেশেনা এবং বাউল আব্দুর রহমান ও প্রদীপ মল্লিকের পরিবেশনা। সমবেত পরিবেশনায় অংশ নেবে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ,গীতবিতান বাংলাদেশ, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, ছন্দনৃত্যালয়, দ্বৈত স্বর, পাঠশালা, দর্পন থিয়েটার, শতভিষা, নগরনাট, একদল ফিনিক্স, মুক্তাক্ষর, সুরের ভূবন, তারুণ্য প্রমুখ। দিনব্যাপী আয়োজনে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed