চাঁদে প্রথমবারের মতো অঙ্কুরিত হলো তুলা বীজ
বৈশাখী নিউজ ডেস্ক: চীনের চাং’ই-৪ মহাকাশযানে করে চাঁদে নিয়ে যাওয়া তুলা বীজের মধ্যে একটি প্রথমবারের মতো চাঁদের বুকে অঙ্কুরিত হয়েছে।
চাঁদে ক্ষুদ্র জীবমণ্ডল নিয়ে পরীক্ষা চালানো এক বিজ্ঞানী মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী অংশে নির্বিঘ্নে অবতরণের পর চীনের চাং’ই-৪ সেখানে প্রথম ক্ষুদ্র জীবমণ্ডল সৃষ্টির পরীক্ষায় পথপ্রদর্শক হলো।
চংকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরীক্ষার প্রধান নকশাবিদ শি জেংশিন বলেন, চাঁদে সহজ ও ক্ষুদ্র জীবমণ্ডল তৈরির জন্য চাং’ই-৪ মহাকাশযানে থাকা একটি আধারে তুলা, সরিষা, আলু ও অ্যারাবিডোপসিস বীজের পাশাপাশি মাছির ডিম দিয়ে দেয়া হয়েছে।
মহাকাশযানের পাঠানো ছবিতে দেখা যায়, একটি তুলা বীজের অঙ্কুর বড় হতে শুরু করেছে। তবে অন্য বীজগুলোর কোনো অগ্রগতি দেখা যায়নি।
অধ্যাপক শি জানান, অ্যালুমিনিয়ামের বিশেষ উপাদানে তৈরি সিলিন্ডার আকৃতির ওই আধারটি ১৯৮ মিলিমিটার লম্বা। যার ব্যাস ১৭৩ মিলিমিটার এবং ওজন ২.৬ কেজি। এতে রয়েছে পানি, মাটি, বাতাস, দুটি ছোট ক্যামেরা ও তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ক্যামেরাগুলো ১৭০টির বেশি ছবি তুলেছে এবং পৃথিবীতে পাঠিয়েছে।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed