Main Menu

তাহিরপুরে চার বছরের শিশুকে ধর্ষণ, আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পল্লীতে চার বছরের শিশুকে পঞ্চাশোর্ধ হারিস মিয়া নামের এক লম্পট কর্তৃক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে এ ধর্ষণের ঘটনা ঘটে। হারিস মিয়া তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাঁও গ্রামের কুবেদ আলীর ছেলে। ঘটনার পর হারিস মিয়াকে গ্রামবাসী আটক করে পুলিশ সোপর্দ করেছে।

অপরদিকে মুমূর্ষ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি নিজ বাড়ী থেকে প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে হারিস মিয়া শিশুটিকে ফুঁসলিয়ে প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

এক পর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ধর্ষক হারিস মিয়া তাহিরপুর থানায় আটক রয়েছে।

সুনামগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মামুনুর রশিদ জানান, নির্যাতিত শিশুটিকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, বুধবার শিশুটির ডাক্তারী পরীক্ষা করা হবে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বলেন, তাহিরপুর সীমান্ত এলাকায় একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষক হারিস মিয়াকে গ্রামবাসীর সহযোগীতায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed