Main Menu

সিলেটে ছড়ায় মহিলার ভাসমান লাশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার খাদিমনগরের একটি ছড়া থেকে অজ্ঞাত পরিচয় মহিলার (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে খাদিমনগর ইউনিয়নের ইসলামপুর পুরাবাড়ী ছড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসান জানান, ইসলামপুর পুরাবাড়ী ছড়ায় এক মহিলার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থেলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। লাশের পরিচয় জানা যায়নি।

Share





Related News

Comments are Closed