গোলাপগঞ্জে একদিনে দুই লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একদিনে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের একটি গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর দুপুর ১২টার দিকে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে এক সন্তানের জননীর লাশ উদ্ধার করে পুলিশ।
সোমবার সকালে গোলাপগঞ্জ ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী উত্তরপাড়া গ্রামের তালন মিয়ার পুত্র রাজমিস্ত্রি ফরহাদ আহমদের (২২) ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মঞ্জুরুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। ফরহাদ ২ বোন ও ২ ভাইয়ের মধ্যে সবার বড় ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে মায়ের সাথে ঝগড়া করে ফরহাদ আহমদ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সোমবার সকালে এলাকাবাসী তার ঝুলন্ত লাশ দেখে পরিবার ও গোলাপগঞ্জ মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়।
এদিকে, একই দিন দুপুর ১২টার উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের মৃত আক্তার হোসেনের মেয়ে এক সন্তানের জননী খালেদা আক্তারের গলা কাটা লাশ পাওয়া যায়। পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির সবার অগোচরে তিনি নিজেই গলায় ধারালো ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। খালেদা আক্তার মানসিক ভারসাম্যহীন বলে জানান তারা।
খালেদা আক্তারকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বিয়ে দেয়া হয়। তার স্বামী জাহাঙ্গির আলম ইলেক্ট্রিকের কাজ করেন। খালেদা আক্তারের ভাই ফ্রান্স প্রবাসী। তিনি দেশে আসার সুবাদে গত ৯ জানুয়ারি খালেদা বাবার বাড়িতে আসেন। খালেদা আক্তারের হানিয়া জান্নাত তিন্নি নামের ৪৫ দিন বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তিনি পরিবারের ২ বোন ও ৪ ভাইয়ের মধ্যে ২য় ছিলেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুটি মৃত্যুই মানসিক ভারসাম্যহীনতার কারণে ঘটেছে। থানায় এখনও কোনো মামলা হয়নি। দুপুরে ফরহাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খালেদা আক্তারের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed