মালয়েশিয়ায় ২ বাংলাদেশির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় দুই বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জানুয়ারি) কুয়ালালামপুর শহরের জালান পুডু এবং গুমবাক নামক স্থান থেকে তাদের হাত, পা ও চোখ বাধা অবস্থায় লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার মরিচা খালপার গ্রামের রুসন মিয়ার ছেলে মোঃ শিপন মিয়া এবং একই থানার বাসিন্দা কানাই নগর গ্রামের কালা মিয়ার পুত্র মোঃ নাসির উদ্দিন।
তাদের পাশের রুমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, নিহত যুবকরা একই সাথে একটি আবাসিক হোটেলে বয় হিসাবে চাকরি করতেন। একই সাথে রুমে থাকতেন। তবে কি কারণে তারা খুন হয়েছেন এ বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত কিছু জানা যায়নি। তবে পুলিশ বলছে তদন্ত চলছে।
এ ঘটনার পর তাদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে ।
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed