গ্রীস যেতে নদীতে প্রাণ গেল নবীগঞ্জের যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এক যুবক ওমান থেকে ইরান হয়ে নদী পথে গ্রীস যাবার জন্য স্পীডবোটে উঠার সময় অসাবধানতাবশত বোটের মেশিনে পড়ে গলা কেটে প্রাণ হারিয়েছেন।
নিহত বাপ্পু রায় (২৫) নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসামত গ্রামের মৃত বন রায়ের ছেলে।
গত ১০ জানুয়ারি ইরানে এ ঘটনাটি ঘটেছে।
ইরানের স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে একটি হাসপাতালের মর্গে রেখেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই মাস আগে বৈধ ভিসা নিয়ে ওমানে যায় বাপ্পু রায়। সেখানে তার দুই ভাই রয়েছেন।
চলতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দালালের মাধ্যমে গ্রীস যাবার স্বপ্ন থেকে বাপ্পু রায়। স্বপ্ন পূরণ করতে আরেক স্বপ্নের দেশ গ্রীস যাবার জন্য নদী পথ বেচে নেয় দালাল ও বাপ্পু।
এদিকে বাপ্পুর অকালে মৃত্যুর খবর পরিবারের লোকজনের কাছে পৌঁছালে সবাই কান্নায় ভেঙ্গে পড়েন।
বাপ্পু রায়ের চাচাতো ভাই রজত রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed