প্রাক-প্রাথমিকে ভর্তির বয়স কমলো
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে শিশুদের ভর্তির বয়স এক বছর কমবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন।
রবিবার (১৩ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
আকরাম-আল-হোসেন জানান, কোমলমতি শিশুদের বিদ্যালয়মুখী করার জন্য প্রাক-প্রাথমিক শ্রেণিতে বর্তমানে বিদ্যমান শিশুদের বয়স পাঁচ বছরের পরিবর্তে চার বছর করা হবে।
তিনি বলেন, ‘ইতোমধ্যে সরকার সকলের জন্য শিক্ষা দিতে পেরেছে, মানসম্মত শিক্ষা অর্জন করা এখন সরকারের মূল লক্ষ্য।’
সচিব বলেন, ‘শিক্ষকদের বেতন–বৈষম্য অচিরেই নিরসন করা হবে। শিগগিরই নতুন নিয়োগবিধি প্রণয়ন করা হবে। এ বছর আরও ২০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।’
এসময় গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষার মূলভিত্তি। বর্তমান সরকার ভবিষ্যতে মেধাসম্পন্ন মানুষ তৈরির জন্য মায়েদের অপুষ্টি দূর করতে মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছে।’
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. গিয়াস উদ্দিন আহমেদ।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed