Main Menu

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ারে ব্যাপক সাড়া

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির অ্যাডমিশন ফেয়ার (ভর্তি মেলা) উচ্চশিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছিল। শনিবার দিনভর বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এই মেলা সিলেটে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।

সকালে ভর্তি মেলার উদ্বোধন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম রবিউল হোসেন, মানবিক ও সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, অর্থনীতি বিভাগের প্রধান ড. এসএম আলী আক্কাস, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ।

অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মাসুদ রানা, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, ইইই বিভাগের প্রধান মিয়া মো. আসাদুজ্জামান, সিএসই বিভাগের প্রধান ফুয়াদ আহমদ, ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস উপস্থিত ছিলেন। ভর্তি মেলার কো-অর্ডিনেটর ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ইমরান উদ্দিন।

Manual5 Ad Code

ভর্তি মেলায় প্রতিটি বিভাগের পৃথক স্টল ছিল। সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মেলায় এসে ভিড় করেন। অনেক শিক্ষার্থীর অভিভাবকরাও মেলায় আসেন। শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলে তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন বিভাগে ভর্তি হন।

Manual5 Ad Code

মেলা উপলক্ষে স্প্রিং টার্মে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ২০ থেকে ১০০ ভাগ পর্যন্ত ছাড় দেয়া হয়। এ টার্মে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে লটারির মাধ্যমে তিনজনকে তিনটি স্মার্টফোন দেয়া হবে। আগামী ১৭ জানুয়ারি লটারিতে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code