হাওর বাঁচাতে সুনামগঞ্জে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে হাওরের বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পি আই সি) গঠনে সরকারী আদেশ উপেক্ষা করার প্রতিবাদে মানববন্ধন করেছে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’।
শনিবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারসহ জেলার দশ উপজেলায় একযোগে অনুষ্ঠিত মানববন্ধনে কৃষিজীবী সহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যে বাঁধের কাজ শুরু করার কথা থাকলেও এখন পর্যন্ত সকল উপজেলায় পি আই সি গঠন হয়নি। যে সব পিআইসি হয়েছে সেগুলো বিতর্কিত। সময় মত বাঁধের কাজ শেষ করা, নীতিমালা অনুযায়ী গণশুননির মাধ্যমে পিআইসি গঠন, অপ্রয়োজনীয় বাঁধ ও পকেট কমিটি বাতিল করে হাওরের কৃষকদের নিয়ে গণশুননির মাধ্যমে পিআইসি গঠনের দাবি জানান বক্তারা।
বক্তারা অবিলম্বে সরকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় এবারও লাখ লাখ কৃষকের সোনার ফসল অনিরাপদ থাকবে এইসব লুটেরাদের হাতে এবং ২০১৭ সালের মত ভয়াবহ ফসল বিপর্যয়ে আশঙ্কার কথাও বলেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলুল মজিদ খসরু, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক চৌধুরী, এ কে কুদরত পাশা, সদস্য ডা. মুর্শেদ আলম, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রভাষক দুলাল মিয়া, সদর উপজেলার সদস্য সচিব শহিদ নুর আহমদ প্রমুখ। মানববন্ধনে সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed