ছাতকে ৪১০ বোতল মদসহ দু’জন আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাতক থেকে ৪১০ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১১ জানুয়ারী) দিবাগত মধ্যরাতে লেঃ কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাতকের কালারুকা ইউনিয়নের মালিপুর থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো- ছাতকের রামপুর গ্রামের কালা মিয়ার ছেলে মো. সিরাজ উদ্দিন (৩৭) ও কোম্পানীগঞ্জ উপজেলাধীন পারকুল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আবুল লেইছ ওরফে মোল্লা (৩৩)।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদেরকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed