Main Menu

চৌহাট্রায় শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শুক্রবার রাত ১১টায় মহিরি-সুজিব কল্যান সংস্থার উদ্যোগে সিলেট নগরীর চৌহাট্রা এলাকায় প্রায় অর্ধ শতাধকি দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়।

শীত বস্ত্র বিতরন করেন মিহির-সুজিব কল্যান সংস্থার চেয়ারম্যান মিহির রঞ্জন দাশ। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সদস্যবৃন্দ।

সংস্থার চেয়ারম্যান মিহির রঞ্জন দাশ বলনে, ‘আমাদের সংস্থার টাকা দিয়ে অসহায় এবং গরীব লোকদের মধ্যে নিরবে নিবৃত্তে শীতবস্ত্র বিতরন করছি। প্রতিবছর আমরা অসহায় ও গরীব লোকদের সাহায্য-সহযোগিতা করছি। আমাদের লক্ষ্য অসহায় মানুষের সেবা করা।’

উল্লেখ্য, মিহির-সুজিব সংস্থাটি চালু হওয়ার পর থেকে অসহায় এবং গরীব লোকদেরকে সহযোগতিা করে আসছে।

Share





Related News

Comments are Closed