সুনামগঞ্জের সাংবাদিক কামরুজ্জামান চৌধুরীর ইন্তেকাল
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে প্রবীণ সাংবাদিক, সুনামঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক প্রকাশক কামরুজ্জামান চৌধুরী সাফি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার রাত ১০টায় ঢাকার পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। তার এক ছেলে যুক্তরাষ্ট্রে, এক ছেলে ও একমাত্র মেয়ে যুক্তরাজ্যে সপরিবারে বসবাস করছেন।
তিনি দীর্ঘদিন যাবৎ নানা জটিল ব্যাধিতে ভোগছিলেন। একাধারে চিকিৎসাধীন ছিলেন প্রায় ৩ বছর।
কামরুজ্জামান চৌধুরী জীবদ্ধশায় জেলার প্রথম জনপ্রিয় ও পাঠক সমাদৃত পত্রিকা সাপ্তাহিক সুনামগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক প্রকাশক ছিলেন। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন ৫ বার। সুনামগঞ্জের সাংবাদিকতার অন্যতম পথিকৃত আপন মামা সাংবাদিক আব্দুল হাই সাহেবের হাত ধরে তার সাংবাদিকতার হাতেখড়ি। তিনি দৈনিক পূর্বদেশ পত্রিকার সুনামগঞ্জ মহকুমা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় পদার্পন করেন। পরে দৈনিক আজাদী পত্রিকার মহকুমা প্রতিনিধি ও দৈনিক খবর পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি পদে দায়িত্ব পালন করেন। জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। সুনামগঞ্জ প্রেসক্লাবের বর্তমান ভবন প্রতিষ্ঠায় তার নিরলস ভূমিকা ছিল প্রসংশনীয়। তার সুপারিশে জেলা সদরে অনেক সংবাদকর্মীরা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় চাকুরী পান। সাংবাদিকদের সফল নেতা ও অভিভাবক হিসেবে তিনি বটবৃক্ষের মতো সকলকে ছায়া দিয়ে রাখতেন।
এদিকে তার মৃত্যু সংবাদে সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। মরহুম কামরুজ্জামান চৌধুরীর মৃত্যু সংবাদ শুনে তাৎক্ষনিকভাবে বিআরবি হাসপাতালে ছুটে যান দৈনিক বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান ও সুনামগঞ্জ ৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ভ্রাতাদ্বয়। তারা মরহুমের লাশ সুনামগঞ্জে পাঠানোর ব্যবস্থা করছেন বলে মরহুমের পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক আল-হেলাল জানান, কামরুজ্জামান চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনীরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সুনামগঞ্জ থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। ওই দিন ঢাকায় তাকে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই প্রবীণ সাংবাদিক না ফেরার দেশে চলে যান।
মরহুমের ছোট ভাই দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আহমদুজ্জামান হাসান জানান, লন্ডন ও আমেরিকায় অবস্থানরত প্রবাসী ভাইদের সাথে আলাপ করে মরহুম কামরুজ্জামান চৌধুরীর নামাজে জানাযার সময়সুচি পরে জানিয়ে দেয়া হবে।
প্রবীন সাংবাদিক কামরুজ্জামান চৌধুরীর মৃত্যুতে সুনামগঞ্জের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। রাতেই তার শহরের উকিলপাড়াস্থ বাস ভবনে ভীড় জমান শহরের নানা শ্রেণিপেশার মানুষ। কামরুজ্জামান চৌধুরী পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতেই তার মরদেহ নিয়ে ঢাকা থেকে সুনামগঞ্জের পথে রওনা হয়েছেন স্বজনরা। পরে দাফন ও জানাজার নামাজের সময় নির্ধারণ করা হবে।
কামরুজ্জামান চৌধুরী সাফীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
প্রবীন সাংবাদিক, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক ও সুনামগঞ্জ প্রেসক্লাবের দীর্ঘ দিনের সভাপতি কামরুজ্জামান চৌধুরী সাফীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ও সমবেদনা জানিয়েছেন। গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জের কৃতি সন্তান ও পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি, সুনামগঞ্জ ৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক,সুনামগঞ্জ ২ আসনের এমপি ড.জয়া সেন গুপ্তা,সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি প্রেসক্লাব সভাপতি এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, সুনামগঞ্জ-৪ আসনের এমপি এড. পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল,সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়,সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,সাধারন সম্পাদক মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, সাধারন সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক সেলিম আহমদ তালুকদার, বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অরুন চক্রবর্তী, সহ-সভাপতি হিমাদ্রি শেখর ভদ্র, জসিম উদ্দিন, ফরিদ মিয়া, ফোয়াদ মনি, অলিউর রহমান সুমন, শহিদুল ইসলাম,আফজাল হোসেন, বাবুল মিয়া, সিরাজুল ইসলাম শ্যামল সহ সুনামগঞ্জের বিভিন্ন স্তরের সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানRead More
ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মুত্যু বার্ষিকীতে বিপিজেএ-র দোয়া মাহফিল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেকRead More



Comments are Closed