মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আগামী শনিবার (১২ জানুয়ারি) ‘অ্যাডমিশন ফেয়ার-২০১৯’ অনুষ্ঠিত হবে। নগরীর জিন্দাবাজারস্থ বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ভর্তি মেলা চলবে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা জানায়, শনিবার অ্যাডমিশন ফেয়ারে স্প্রিং টার্মের জন্য যে সকল শিক্ষার্থী ভর্তি হবেন, তাদের জন্য টিউশন ফিতে থাকছে বিশেষ ছাড়। এই ছাড় ১০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে। এই অ্যাডমিশন ফেয়ারে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে তিনটি স্মার্টফোন। স্প্রিং টার্মের জন্য ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের মধ্যে লটারির মাধ্যমে তিনজনকে তিনটি স্মার্টফোন প্রদান করা হবে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি সর্বাধুনিক ও মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার বিস্তারে কাজ করছে। মুনাফার কোনো উদ্দেশ্য নেই আমাদের। অ্যাডমিশন ফেয়ারের মাধ্যমে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উন্নত পাঠদান, আধুনিক কারিকুলাম প্রভৃতি বিষয়ে অবগত হয়ে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী হবে।’
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed