Main Menu

ফতুল্লায় দুই তরুণীর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক স্থান থেকে দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজ বুধবার (৯ জানুয়ারি) দুপুরে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই আমিনুল হক জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে ভোলাইল এলাকার একটি পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে ২০/২২ বছরের অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পড়নে হলুদ সালোয়ার ও সাদা প্রিন্টের কামিজ ছিল। মুখমন্ডলে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

অপর ঘটনাস্থলে যাওয়া এসআই উত্তম জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে ঢালীপাড়া এলাকার মাসুদ মিয়ার ভাড়াটে বাড়ির একটি কক্ষের মেঝে থেকে কুলসুম আক্তার (২৫) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। কুলসুম ভোলা জেলার লালমোহন থানার রমাগঞ্জ গ্রামের মৃত নুরুন নবীর মেয়ে। দশ বছর আগে পারিবারিকভাবে মামুনের সঙ্গে কুলসুমের বিয়ে হয়। মাসুম নামে তাদের ৬ বছর বয়সী একটি ছেলে সন্তান আছে। স্বামীর সঙ্গে কুলসুম ঢালীপাড়ায় মাসুমের বাড়িতে ভাড়া থেকে গার্মেন্টসে কাজ করতেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের স্বামী মামুন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed