সুনামগঞ্জে দুই যুবকের ১৪ বছরের কারাদন্ড
সুনামগঞ্জ প্রতিনিধি: জোর করে বিয়ে করার উদ্দেশ্যে কিশোরীকে অপহরণ মামলায় দুই যুবককে ১৪ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন সুনামগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালত।
মঙ্গলবার (৮ জানুয়ারী) সুনামগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. জাকির হোসেন এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলো, জেলার ধর্মপাশা উপজেলার চকিয়াচাপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আপন মিয়া (২৮) ও একই গ্রামের বাদুর আলীর ছেলে মাসুদ মিয়া (৪০)। সাজাপ্রাপ্তদের একইসাথে ২০ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই রায়ে আদালত মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন একই গ্রামের আবদুস সাত্তারের ছেলে উজ্জ্বল মিয়া (৪০) ও লেদন মিয়ার ছেলে মুসলিম মিয়া (৫০)।
আদালত সুত্র জানায়, ২০১৬ সালের ১৬ মার্চ ধর্মপাশা উপজেলার চকিয়াচাপুর গ্রামের আপন মিয়া তার সহযোগিদের নিয়ে একই গ্রামের ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোর করে বিয়ে করতে অপহরণ করে।
ঘটনার ১১ দিন পর ২৭ মার্চ ওই কিশোরী নিজে বাদী হয়ে আপন মিয়াসহ ৪ জনকে আসামী করে ধর্মপাশা থানায় মামলা দায়ের করে।
পুলিশ আপন মিয়া ও মাসুদ মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানী শেষে এই রায় প্রদান করেন।
রায় প্রদানকালে আসামী আপন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত মাসুদ মিয়া জামিনে থাকায় রায় প্রদানকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন না। মামলা থেকে বেকসুর খালাস পাওয়া দুই আসামী জামিনে রয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি (নারী শিশু) অ্যাডভোকেট নান্টু রায় ও আসামীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বোরহান উদ্দিন।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed