বিশ্বনাথে তিন বিএনপি নেতার কারামুক্তি
বিশ্বনাথ প্রতিনিধি : দীর্ঘ প্রায় দুই মাস কারাবরণের পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার বিএনপি সমর্থিত দুই ইউপি চেয়ারম্যানসহ তিন নেতা। গতকাল মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তিলাভ করেন। এর আগে গত সোমবার আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।
মুক্তিপ্রাপ্তরা হলেন-বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলার দেকওলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও উপজেলার অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল ও উপজেলার দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদ মারুফ।
কারামুক্তির সময় কারাফটকে বিএনপির তিন নেতাক ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
বিশ্বনাথ বিএনপির তিন নেতার কারামুক্তি লাভের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন।
প্রসঙ্গত, গত বছরের ৯ নভেম্বর পুলিশের দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে বিশ্বনাথ থানা পুলিশ। পরদিন তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed