Main Menu

দক্ষিণ সুরমা প্রেসক্লাবে আ’লীগ নেতার বুক সেলফ প্রদান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ সুরমা প্রেসক্লাবের পাঠাগারের জন্য একটি বুক সেলফ প্রদান করেছেন সিলেট নগরীর ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী মোঃ ছয়েফ খান।

গত রোববার বিকালে দক্ষিণ সুরমার মৌবনস্থ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে বুক সেলফ হস্তান্তর করেন মোঃ ছয়েফ খান।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, সিনিয়র সহ সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সহ সভাপতি শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, কোষাধ্যক্ষ এম এ খালিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাহাদ উদ্দিন দুলাল, দপ্তর পাঠাগার সম্পাদক শিপন আহমদ, নির্বাহী সদস্য শরীফ আহমদ, সদস্য- গোলাম মর্তুজা বাচ্চু, শফিক আহমদ শফি, মোঃ দুলাল হোসেন, জাবেদ আহমদ, মনছুর আলী মাছুম, ফয়ছল আহমদ রানা, খায়রুল আমীন রাফসান প্রমুখ।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের পাঠাগারের জন্য মোঃ ছয়েফ খান বুক সেলফ প্রদান করায় প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে ধন্যবাদ জানান।

Share





Related News

Comments are Closed