Main Menu

সাংবাদিক অপূর্ব শর্মার পিতৃবিয়োগ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: লেখক ও সাংবাদিক অপূর্ব শর্মার বাবা সঙ্গীতশিল্পী অতুল চন্দ্র শর্মা আর নেই।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি হৃদরোগে ভূগছিলেন।

মৃত্যুকালে অতুল চন্দ্র শর্মা স্ত্রী রাধারনী শর্মা তিন ছেলে অজয় কুমার শর্মা, অপূর্ব শর্মা ও অমৃত শর্মা এবং এক মেয়ে রত্না রানী শর্মাসহ অসংখ্য আত্মীস্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১১ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অতুল শর্মা। সাথেসাথেই তাকে মৌলভীবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

সোমবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিনাকান্দি গ্রামের পারিবারিক শশ্মানঘাটে তাঁর অত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

জেলা প্রেসক্লাবের শোক

লেখক ও সাংবাদিক অপূর্ব শর্মার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলসহ নেতৃবৃন্দ। এক শোক বার্তায় তারা বলেন, সঙ্গীতশিল্পী অতুল চন্দ্র শর্মা স্বীয় কর্মের মাধ্যমে তিনি মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। এছাড়াও নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed