দক্ষিণ সুরমায় ১১ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা এলাকার ভার্থখলা থেকে ১১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৭ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো-সামছু মিয়া (৪০), আব্দুল কাদির(৩৩), শাওন ভট্টাচার্য্য (২৯), ওয়াহিদুল ইসলাম(২০), কামিল আহম্মেদ(৩০), সামছুল (২০), সাদিক আহম্মেদ (২৬), সালেহ আহমদ (৪২), আলী মনসুর (৫৪), শাওন বৈদ্য(১৮) ও সাব্বির আহমেদ(১৮)। তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এসব তথ্য জানান।
Related News
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More



Comments are Closed