মুন্সীগঞ্জে শিক্ষকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের সদর উপজেলায় এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইসরাফিল হকের (৪২) বাড়ি মুন্সীগঞ্জের শহরতলীর পঞ্চসারে। টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি।
হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম বলেন, স্কুল থেকে বেরিয়ে হাতিমারা এলাকায় প্রাইভেট পড়াতে যান ইসরাফিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তার লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed