পার্কভিউ হাসপাতালে মৃত্যুর ঘটনায় ভাংচুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন স্বজনরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মেহেরিমা নামের ছয় মাসের ওই শিশু মারা যায়। এতে ক্ষুব্দ স্বজনরা হাসপাতালটিতে ভাংচুর চালান।
মারা যাওয়া শিশুর স্বজন ফজলুর রহমান জানান, বালুচর এলাকার শাহজান মিয়ার শিশুকন্যা মেহেরিনা নিউমিনিয়ায় আক্রান্ত হলে শনিবার সন্ধ্যায় নগরীর তালতলা এলাকার পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই তাকে অক্সিজেনের মাক্স পড়িয়ে দেন চিকিৎসকরা। অক্সিজেন লাগানোর পরই মেহেরিমার খিচুনি ওঠে। এর কিছুক্ষণ পর সে মারা যায়।
ফজলুর রমান জানান, খিচুনি ওঠার পর চিকিৎসক ও সেবিকাকে খুঁজতে গেলে হাসপাতালে কোনো চিকিৎসক ও সেবিকা পাওয়া যায়নি। কর্মকর্তাদের কেউও ছিলেন না।
তাঁর অভিযোগ, অক্সিজেন মাক্স পড়ানোর কারণেই ওই শিশুর মৃত্যু হয়।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির মৃত্যুর পর হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায় রোগীর স্বজনরা। তারা হাসপাতালের বিভিন্ন কক্ষের গ্লাস, জানালা ও চেয়ার-টেবিল ভাংচুর করে।
পার্কভিউ হাসপাতালের উপ পরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য শিশু মৃত্যর ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, রোগীর স্বজনদের অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে কারো গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed