Main Menu

সিলেটে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ, আটক ৩

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের পিঠারগঞ্জ বাজার এলাকা থেকে এক গৃহবধূকে (২৪) জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে জানান অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Manual5 Ad Code

গত বুধবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে ধর্ষণের এ ঘটনা ঘটে। ধর্ষিতা গৃহবধূ স্থানীয় শেখপাড়া গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী। ধর্ষণের ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে হাটখোলা ইউনিয়নের পশ্চিমপাড়ার ইসমত আলী (২৬), নেছার আহমদ (৩৬), মন্তাজ আলী (২১), মোহাম্মদ আলী (২৯) ও আল আমিন (৩৫) নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন।

Manual8 Ad Code

পুলিশ জানায়, গত বুধবার রাতে পিঠারগঞ্জ বাজার এলাকা থেকে ওই গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যায় আসামিরা। পার্শ্ববর্তী একটি হাওরে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে তারা। ধর্ষণকাজে সহযোগিতা করেন মোহাম্মদ আলী ও আল আমিনসহ অজ্ঞাত আরো ৩ ব্যক্তি। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ৫ জনের নামোল্লেখ ও অজ্ঞাত আরো ৩ জনকে আসামি করে মামলা করেন বৃহস্পতিবার। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেফতার করেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code