ঝিনাইদহে স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বিল্লাল হোসেন (৯) উপজেলার মুরারিদহ গ্রামের শহিদুল শেখের ছেলে ও মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে গ্রামের একটি কলবাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদুল হক জানান, বিল্লাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে মুরারিদহ গ্রামের কলাবাগানের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরও বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত শেষে তা জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
Related News
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পরRead More
বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার দিঘলিয়ায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর বাইরেRead More



Comments are Closed