Main Menu

বছরের প্রথমদিনে কর্মচঞ্চল সিকৃবি

Manual3 Ad Code

সিকৃবি সংবাদদাতা: নতুন বছরের প্রথমদিনে কর্মচঞ্চল ছিলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। পৌষের শীতের পাশাপাশি নির্বাচন পরবর্তী আমেজের মধ্যে বিভিন্ন অনুষদে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের অধিকাংশই ভোট দিতে নিজ নিজ এলাকায় চলে যান। নতুন বছরের প্রথম দিনে প্রায় সকলেই ক্যাম্পাসে ফিরে আসেন এবং নিজ নিজ দপ্তরে কাজ করেন।

Manual8 Ad Code

দুপুরের খাবারের বিরতিতে প্রশাসন ভবনের সামনে কর্মকর্তাদের একে অন্যের সাথে কুশল বিনিময়ের ছবিও দেখা যায়।

Manual8 Ad Code

এদিকে মঙ্গলবার নিজ সচিবালয়ে অফিস করেছেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। এর আগে তিনি কার্ড দিয়ে ক্যাম্পাসসহ সিলেটের গণ্যমান্য ব্যাক্তিবর্গকে নতুন বছরের শুভেচ্ছা জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code