আইডিয়াল স্কুলে পাঠ্যপুস্তক উৎসব ২০১৯ পালিত
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক উৎসব ২০১৯ পালিত হয়েছে।
নতুন বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শতাধিক ছাত্র-ছাত্রীর হাতে নতুন বই তুলে দিয়েছে মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল।
মঙ্গলবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠ্যপুস্তক বিতরণ করেন শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল আহাদ এবং শ্রীমঙ্গল পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জিনু মিয়া। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পরচালকমন্ডলীর সদস্য মো. নাদির হোসেন সুমন।
অনুষ্টানে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল স্কুলের সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত, রেশমী আক্তার, কোহিনুর আক্তার শারমিন। অনুষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকদেরও স্বত:স্ফুর্ত উপস্থিতি ছিল।
প্রসঙ্গত, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলটি ১৬ ডিসেম্বর ২০১৭ সালে প্রতিষ্ঠা লাভ করে অগ্রগতির দ্বিতীয় বছরে পদার্পণ করেছে।
Related News
কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ
Manual8 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বাদে সোনাপুর এলাকায় রাস্তারRead More
কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন
Manual8 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষাRead More



Comments are Closed