বালাগঞ্জে গুলিতে ছাত্রদল নেতা সোহেল নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলায় গুলিতে সায়েম আহমদ সোহেল নামে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিহত হয়েছেন।
রোববার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত সায়েম উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের নলজুর গ্রামের বাসিন্দা। তার ভাই লুৎফুর রহমান পশ্চিম গৌরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোট শেষ হওয়ার ১০ মিনিট আগে এক দল লোক ভোটকেন্দ্র দখল করতে আসে। এসময় আরেকটি দল তাদের বাধা প্রদান করে। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং গুলির শব্দ পাওয়া যায়। এতে উপজেলা ছাত্রদল নেতা সোহেল নিহত হন।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed