সিলেটে বাসদ প্রার্থীর নির্বাচন প্রত্যাখান, পুনঃনির্বাচন দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-১আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল এর পক্ষে রবিবার বিকাল সাড়ে তিনটায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জুবায়ের আহমদ চৌধুরী সুমন এক যুক্ত বিবৃতিতে বলেন, রোববার অনুষ্টিত একাদশ সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় সিলেট-১ আসনে ভোট কেন্দ্র দখল, ব্যালেট পেপার ছিনতাই, বিভিন্ন কারণে ভোট কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার তীব্র নিন্দা জানাই।
নেতৃবৃন্দ বলেন, এই নির্বাচন প্রহসনের,সাজানো এবং ভোট কারচুপির। দলীয় সরকারের অধিনে যে নিরপেক্ষ নির্বাচন হয় না, তা আবার প্রমানিত হলো। নেতৃবৃন্দ, জনগণের ভোটাধিকার রক্ষার জন্য নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং সিলেট-১ আসনে নির্বাাচন প্রত্যাখান করে পুনঃনির্বাচনের দাবি জানান।
Related News
খাদিমনগরে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার হারিছ আলী মেয়ে রুজিRead More
ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাবের মশা নিধন কর্মসূচি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগRead More



Comments are Closed