ফল ঘোষনার আগ পর্যন্ত মাঠে থাকবো: মুক্তাদির
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমি শেষ পর্যন্ত মাঠে থাকবো। যদিও সরকার গতরাতেই অনেক কেন্দ্রে ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রেখেছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেয়া হচ্ছে, আমাদের এজেন্টদের ভোটের কক্ষ থেকে বের হরে দেয়া হচ্ছে।
রোববার দুপুরে নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার নূরে আলা কমিউনিটি সেন্টারে ধানের শীষের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন এ প্রার্থী।
এসময় তিনি বলেন, সকালে শাহ মীর স্কুলের ভোট কেন্দ্রে গেলে সেখানে আমি দেখি ভোট কক্ষের দরজা বন্ধ করে জাল ভোট দেয়া হচ্ছে। হলিসিটি স্কুলের প্রধান ফটক বন্ধ করে রেখে সেখানে ভোটারদের প্রবেশ করতে দেয়া হয়নি। সে কেন্দ্রে আমি নিজেও অনেক ধাক্কাধাক্কি করে ঢুকতে পারিনি।
তিনি আরো বলেন, দারুসসালাম ভোটকেন্দ্রে গিয়ে দেখি সেখানের ভোটকেন্দ্র বন্ধ। ভিতরে ঢুকতে গেলে ভিতর থেকে গুলির শব্দ ভেসে আসে। স্কলারসহোম কেন্দ্রে আমি ভেতরে ঢুকার সাথে সাথে সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
Related News
সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান, আটক ৬১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের অপরাধ দমন, কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও মাদকের বিরুদ্ধে বিশেষRead More
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More



Comments are Closed