Main Menu

ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।

তবে বিকেল ৪টা পর্যন্ত যেসব ভোটার লাইনে ছিলেন, তারা ভোট দিতে পারবেন।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে মোট আসন সংখ্যা ৬টি। ছয় আসনে মোট প্রার্থী হচ্ছেন ৪৪ জন। জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লক্ষ ৫২ হাজার ৭৬৪ জন। মোট উপজেলা ১৩টি এবং সিটি করপোরেশন একটি।

প্রসঙ্গত, সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ২১৯ জন। এর মধ্যে ২ লাখ ৮৬ হাজার ২ শত ৬৯ জন পুরুষ এবং ২ লাখ ৫৭ হাজার ৫ শত ৭৫ জন নারী ভোটার।

Share





Related News

Comments are Closed