‘আমরা শান্তিপূর্ণ পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন চাই’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী, জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণে নির্বাচন চাই। আমরা বিশ্বাস করি, ৩০ তারিখ সিলেটসহ সারাদেশে জনগণ নৌকায় ভোট দিবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করবে।
তিনি শুক্রবার সকালে হাফিজ কমপ্লেক্সে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে শান্তির পথে আগামীতে বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে জঙ্গিবাদমুক্ত, দুর্নীতিমুক্ত ও সহিংসতামুক্ত। এদেশটা পাকিস্তান, আফগানিস্তানের মত হবে না। বর্তমান বিশ্বে মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থায় আছে।
এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, আওয়ামী লীগ কোনোভাবেই প্রশাসনকে প্রভাবিত করছে না। প্রশাসন বিএনপির কোনো সাধারণ নেতাকর্মীকে গ্রেফতার করেনি। যাদের গ্রেফতার করা হয়েছে তারা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামী।
তিনি বলেন, সৌহার্দ্যরে নগরী সিলেটে সবাই সমানতালে প্রচারণা চালিয়েছেন। সিলেটের রাজনৈতিক সম্প্রীতির ঐতিহ্য অনেক পুরনো। এটা ভবিষ্যতেও অটুট থাকবে। প্রার্থী হিসেবে আমি আমার কর্মীদের সবসময়ই এ ব্যাপারে বলে আসছি। নির্বাচনী প্রচারে তার কর্মী, সমর্থকরা কোথাও বিশৃংখল আচরণ করেনি বলে দাবি করেন ড. মোমেন।
তিনি আরো জানান, অভিযোগ করা বিএনপির রাজনৈতিক কৌশল। একদিকে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে, অন্যদিকে আমাদের লোক হত্যা করছে, পোস্টার ছিড়ে ফেলছে, অফিস, মাইক ভাংচুর করছে, অগ্নিসংযোগ করছে। তারপরও আমরা ধৈর্য্য হারাচ্ছি না। কারণ আমরা জানি, পরাজয় জেনে তারা উস্কানি দিয়ে নির্বাচন বানচালের পায়তারা করছে। তাই আমাদের সকল নেতাকর্মীদের শেষ পর্যন্ত ধৈর্য্য ধরতে নির্দেশ দিয়েছি। আমরা চাই অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন। মানুষ আওয়ামী লীগকে জয়যুক্ত করতে উন্মুখ হয়ে আছে। তিনি দেশের-উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে সহযোগিতা করারও আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, ড. মোমেনের নির্বাচনী প্রধান সমন্বয়ক, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল-কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন চেয়ারম্যান প্রমুখ।
Related News
সিলেটে মানবপাচারের অভিযোগে নারী আটক, শিশু-নারীসহ উদ্ধার ৮
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাপুলিশ অভিযান চালিয়ে মানবপাচারের শিকার শিশু-নারীসহ আটজনকেRead More
সিলেটে পানির দাবিতে নগর ভবনে ভাঙচুরের অভিযোগ, আটক ৬
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পানির সংকট নিরসনের দাবিতে কলস-বালতি নিয়ে সিটি করপোরেশনেRead More



Comments are Closed