Main Menu

সিলেটে প্রচারনাকালে ৭ বিএনপি কর্মী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে চৌধুরী মেহাম্মদ সুহেলসহ ৭ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

জানা যায়, সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার মুক্তাদিরের ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে হাউজিং এস্টেটে যান সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল। প্রচারণা শেষে ফেরার পথে তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ। এসময় তার সাথে আরো ৬ কর্মী ছিল।

বিমান বন্দর থানার ওসি শাহাদাত হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed