‘জনগণ ব্যালটের মাধ্যমে অন্যায় অত্যাচারের জবাব দিবে’
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, ভোট মানুষের পবিত্র আমানত। এই আমানত ছিনিয়ে নিতে বর্তমান ক্ষমতাসীনরা যে অন্যায়-অত্যাচার শুরু করেছেন তা বরদাশত করা হবে না। দেশের বিরোধী দলকে ঘরে জিম্মি করে তারা প্রশাসনকে দিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করতে চায়। তিনি বলেন, এভাবে কোন গণতান্ত্রিক দেশে বাস করা যায় না।
আওয়ামীলীগের নেতাকর্মীরা আজ একাত্তরের রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা পুলিশকে দিয়ে আমার নির্বাচনী এজেন্টদের বাসাবাড়িতে তল্লাশী আর হামলা চালাচ্ছেন। ইনশাআল্লাহ আগামী রোববার জনগণ ধানের শীষে ভোট দিয়ে এসব অত্যাচারের জবাব দিবেন।
তিনি ২৭ ডিসেম্বর বৃহস্পবিার তার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর, মোগলাবাজার, সিলাম, জালালপুর, বরইকান্দি ও মোল্লাগাঁও ইউনিয়নে সর্বশেষ গণসংযোগকালে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুচাই ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান ফয়েজ, বিএনপি নেতা আতাউর রহমান আতা, শামসুর রহমান শামীম, ছাত্রনেতা আজিজুর রহমান লায়েক প্রমুখ।
Related News
সিলেট সীমান্তে নারীকে আটকে রেখে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ১
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার দোনা নামক সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশেRead More
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More



Comments are Closed