বিশ্বনাথে সেচ্ছাসেবকদল নেতার ইন্তেকাল
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক ও উপজেলার জানাইয়া গ্রামের বাসিন্দা জোয়াদ আলী (৪২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভোগছিলেন। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বেলা ২টায় জানাইয়া গ্রামের ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার নামাজে, ইলিয়াস পরিবার, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।
জানাযার নামাজের পূর্বে সংক্ষপ্তি বক্তব্য রাখেন, সিলেট-২ আসনের জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী মোকাব্বির খান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, যুগ্ম-আহবায়ক আশিকুর রহমান রানা, আবদুল কাইয়ুম।
এদিকে, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক জোয়াদ আলীর মৃত্যুত্বে ইলিয়াস পরিবার, বিশ্বনাথ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
শোকপ্রকাশকারীরা হলেন-সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ছোট ভাই এম আছকির আলী, ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস অর্নব, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি ও বিশ্বনাথ সদর ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও অলংকারি ইউপির সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, বশির আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ নূর উদ্দিন, যুগ্ম-সম্পাদক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, আবদুল মান্নান রিপন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, কদর আলী, শামিমুর রহমান রাসেল, নানু মিয়া, কাওছার আহমদ তুলাই, মুসলিম আলী, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, সদস্য সচিব মাস্টার ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আলাল আহমদ, খালেদ মিয়া, শেখ ফরিদ, তারেক আহমদ খজির, জিল্লুর রহমান জিলু, লিটন শিকদার, আব্দুল বাসিত, ইমরান আহমদ সুমন, রুহেল আহমদ কালু, আব্দুর রহিম, সাঈদ আহমদ, মোহাম্মদ আলী, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল আহমদ, সহ-সভাপতি আখতার আহমদ, সাধারণ সম্পাদক একে রাজু, যুগ্ম-সম্পাদক শাহ টিপু, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম জুনেদ।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed