হবিগঞ্জে বিএনপির ১৩৫ নেতাকর্মী গ্রেপ্তারের অভিযোগ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ।
আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি বলেন, পুলিশ প্রতিনিয়ত বিএনপির নেতাকর্মীদের হয়রানি করে আসছে। গতকাল সোমবার রাত পর্যন্ত বিএনপির ১৩৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে আতঙ্ক সৃষ্টি করেছে।
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের আচরণ নিরপেক্ষ নয়। তাদের পক্ষপাতিত্ব লক্ষ্য করা গেছে। যতই হামলা-মামলা করা হোক, জনগণ সাথে আছে। আমি ভোটের মাঠ থেকে সরে যাব না।
সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed